মানিকগঞ্জে গাজা চাষী আটক

মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাসরা নামক এলাকা থেকে মোট ৫২ টি গাঁজা গাছ সহ একজন গাজা চাষী ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৪ মানিকগঞ্জ ।

গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানাধীন পূর্ব দাসরা এলাকা থেকে গাজা চাষী ব্যবসায়ী আবু সাঈদ (৩২) কে গত(৭ জুলাই) তারিখ বিকেল ৬:২০ ঘটিকায় তার নিজ বাসার ছাদ থেকে ৫২টি গাজা গাছ সহ গ্রেফতার করা হয় ।

এ ব্যাপারে র‌্যাব-৪ মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আরিফ জানান, অভিযুক্ত আবু সাঈদ দীর্ঘ দিন ধরে তার নিজ বাসার ছাদে গাজা গাছের চাষ ও ব্যাবসা করে আসছিল। তার বিরুদ্ধে মানিকগন্জ সদর থানায় মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

আফ্রিদি আহাম্মেদ/বার্ত বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর