রাজবাড়ীতে ৬০০পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে ৬০০শত পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। ডিবি অফিস সুত্রে জানাযায়,রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর সার্বিক দিক নির্দেশনায় রাজবাড়ী জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করার লক্ষ্যে, ডিবি’র ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে (৭ জুলাই) বুধবার দুপুর গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
রাজবাড়ী সদর থানাধীন বাগমারা থেকে রাজবাড়ী টু কুষ্টিয়া গামী মহাসড়কের কালার দোয়ার ব্রীজের পশ্চিমে পাকা রাস্তার উপর থেকে রাজবাড়ী সদর উপজেলার মোসা মিয়ার ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪২), মানিক মিয়ার ছেলে মোঃ সাইদুল মিয়া (২৫), কে ৬০০শত পিছ ইয়াবাসহ গ্রেফতার করে। তারা দুজনে বাগমারা দক্ষিণ পাড়া যাহার (মূল্য ১,৮০,০০০/ টাকা) মামলা রুজু প্রক্রিধীন। মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।
উলেখ্য যে, উক্ত ১নং আসামির নামে ১(এক) টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি