লকডাউন: সন্তানের দুধের টাকা জোগাড়ে হাত পাতছেন সিএনজিচালক বাবা (ভিডিওসহ)

যশোরের শার্শায় শিশু সন্তানের দুধ কেনার টাকা জোগাড়ের জন্য চলমান লকডাউনেও মানুষের কাছে সাহায্য প্রার্থণার জন্য রাস্তায় নেমে পড়েছেন শাহ আলম নামে এক বাবা। যাকে সামনে পাচ্ছেন তার কাচ্ছেন কান্নাজড়িত কন্ঠে আকুল আবেদন করছেন সাহায্যের।

বুধবার (০৭ জুলাই) সকালে উপজেলার নিজামপুর বাজারে এই মর্মান্তিক দৃশ্যের দেখা মিলে। শাহ আলম একই এলাকায় বসবাস করে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

তিনি জানান, আমি একজন সিএনজিচালক। চার সন্তান ও স্ত্রীকে নিয়ে ৬ সদস্যের সংসারে আমিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। গত ২৩ জন থেকে লকডাউনের কারণে গাড়ি চালাতে পারিনি। এতদিন মানুষের কাছ থেকে ধারদেনা করে চলতে পারলেও এখন আর পাচ্ছি না।

তিনি জানান, ঘরে আমার ২২ দিন বয়সের সন্তান। দু’দিন পরপর তার জন্য আড়াইশ টাকার দুধ কিনতে হয়। কিন্তু এখনতো আমার আয়ের পথ বন্ধ। কেউ আমাকে সহযোগীতাও করছে না। মেম্বার ও চেয়ারম্যানদের পক্ষ থেকে আমাকে আজও কোনো সহযোগিতা করা হয়নি। চাইলে দিবে বলে আশ্বাস দেওয়া হয়েছে অনেকবার কিন্তু ফল পাইনি।

তাকে সহযোগিতার জন্য তার ব্যক্তিগত মোবালন নম্বরে (০১৯৭০৮৭০৮৭১) যোগাযোগ করতে পারেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার নজরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, সকালে ঘটনাটি শোনার পর তাকে ডেকে বাচ্চার দুধ কেনার জন্য আমি তাকে কিছু অর্থ দিয়েছি। পরবর্তীতে তাকে আরো সহযোগিতা করা হবে।

এ ব্যাপারে শার্শার ইউএনও মীর আলিফ রেজাকে জানালে তিনি ওই ব্যক্তির মোবাইল নম্বর চান। তিনি বলেন, আমি তার সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

ভিডিও আসছে…

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর