পাকুন্দিয়ায় কঠোর লকডউনের সপ্তম দিনে ১৬ জনকে জরিমানা

কভিড-১৯ সংক্রমণ রোধে ১৪ দিনের কঠোর লকডাউনের ৭ম দিনে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কঠোর অবস্থানে প্রসাশন। দোকান খোলা ও মাস্ক না পরার অপরাধে দোকানীসহ ১৬ জনকে ৪৪০০ টাকা জরিমানা করা হয়েছে এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ জুলাই ) বিধিনিষেধ না মানায় উপজেলার পৌর সদর, হোসেন্দি, নারান্দি, আজলদি, পুলেরঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত ১৬ টি মামলায় ৪৪০০ টাকা জরিমানা আদায় করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত সিংহ এবং উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) একেএম লুৎফর রহমান।

লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাকুন্দিয়া থানা পুলিশ ও বিজিবির একটি চৌকশ দলসহ কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম স্যারের নির্দেশক্রমে করোনা ভাইরাস সংক্রমণরোধে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখা ও মাস্ক না পরার অপরাধে উপজেলার পৌর সদর, সৈয়দগাও, হোসেন্দি, নারান্দি, আজলদি, পুলেরঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে রোভার স্কাউটস সাধারণ মানুষকে সামাজিক দুরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহারে উৎসাহিত করা এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় নির্দেশ অমান্য করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় দোকানীসহ মোট ১৬ জনকে ৪৪০০/-টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বাজারগুলোতে অবস্থিত দোকানপাট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়।তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। গত ৭ দিনে ৯৩ টি মামলায় ৪০৯০০ টাকা জরিমানা করা হয়।

হুমায়ুন কবির/বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর