লকডাউনের ৭ম দিনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতে ৭জনকে ৩ হাজার ৫শত টাকা জরিমানা করেছে । ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আম্বিয়া সুলতানা।
বুধবার (৭ জুলাই) সকাল থেকেই উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন সড়ক, হাট-বাজার, মোড়ের দোকান, সড়কে চলাচলরত মোটর সাইকেল চেকিং করাসহ টহল জোড়দার করেন উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও বালিয়াকান্দি থানা পুলিশ। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হলেই জেরার মুখে পড়তে হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, উপজেলার জামালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতে ৭জনকে ৩ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।
মেহেদী হাসান রাজু/বার্তা বাজর/টি