রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনাকালে বিশেষ প্রণোদনা ও করোনা ইউনিট বন্ধ করে দেওয়ার দাবিতে নার্সরা বিক্ষোভ করেছে। এসময় তারা মেডিকেলের পরিচালকের কার্যালয় ঘেরাও করে রাখেন। ।
বুধবার (০৭ জুলাই) দুপুরে ঘন্টাব্যাপী তারা এই বিক্ষোভ করেন। পরে পরিচালক আশ্বাস দিলে তারা কর্মস্থলে ফিরে যান।
জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় ৯০০ নার্স সরকার ঘোষিত করোনাকালীন প্রণোদনা পায়নি। দেশের অন্যান্য সরকারি হাসপাতালের নার্সরা পেলেও তারা পাননি।
অপরদিকে, হাসপাতালের পঞ্চম তলায় একটি ওয়ার্ডকে করোনা ইউনিট হিসেবে চালু করার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় প্রতিবাদ করেছেন তারা।
এ বিষয়ে নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ফরকান আলী জানান, করোনা পজেটিভ রোগী প্রথমে আসে ইমারজেন্সিতে। সেখান থেকে স্ট্রেচারে তুলে লিফটে করে ওয়ার্ডে নেয়া হচ্ছে। স্ট্রেচার ও লিফট অন্যান্য রোগীরাও ব্যবহার করছে। এ কারণে হাসপাতালে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
তিনি আরও জানান, হাসপাতালে কর্মরত প্রায় সাড়ে ৯০০ নার্স সরকারি বিশেষ প্রণোদনার টাকা পাননি। তাই আমরা পচিালকের কার্যালয় ঘেরাও করে দুই দফা দাবি দিয়েছে। পরিচালকের আশ্বাসের আমরা ঘোরাও তুলে নিয়েছি।
বার্তা বাজার/এসজে