আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া পরিবার গুলো প্রধানমন্ত্রীর মেহমান- এডিসি

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমীন সুলতানা বলেছেন, আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া পরিবারের লোকজন হচ্ছে প্রধানমন্ত্রীর স্পেশাল মেহমান। আশ্রয়হীন এ মানুষগুলোকে মাথা গোঁজার ঠাঁইসহ সামাজিক ভাবে মর্যাদার সঙ্গে বাঁচার পথ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এ কারণে এই উপহার পাওয়া মেহমানদের দেখতে এসে তাদের অনুভূতিগুলো উপলব্ধি করার চেষ্টা করেছি।

বুধবার (৭ জুলাই) দুপুরে জেলার কাজিপুর উপজেলার উত্তর পাইকপাড়া ও সোনামুখী আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দ্বিতীয় পর্যায়ে এ উপজেলায় প্রধানমন্ত্রীর দেয়া ৫৫টি অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দলিলসহ একটি করে সেমি পাকা ঘর দেয়া হয়েছে। এর আগেও কাজিপুরে ৩৫টি পরিবারকে ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।

আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া মোছা. ছন্দা খাতুন (৬২) বলেন, কোনোদিন স্বপ্নেও দেহি নাই আংগরে কপালে পাহা ঘর হইবো। মানসের বাড়ি থাইহ্যা কত কতা হুনছি। এহন আংগরে ঘর আর জায়গা দিছে শেখের বেটি। আল্লায় তারে ভালো করুক। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একে. এম শাহা আলম মোল্লা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর