হোমনায় সেলিমা আহমাদ (মেরী) এমপির জন্মদিন পালন

কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর ৬১ তম জন্মদিন পালন করা হয়েছে। বুধবার ( ৭ জুলাই)বিকেলে সেলিমা আহমাদ মেরীর সমর্থক গোষ্ঠীর আয়োজনে উপজেলা সদরে স্থানীয় এমপির রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাফফিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ভিডিও কলের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্যে রাখেন কুমিল্লা-২এর সাংসদ সেলিমা আহমাদ।

এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ফজলুল হক মোল্লা, পৌর আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কায়সার আহমেদ ব্যাপরী, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সেলিমা আহমাদ সমর্থক গোষ্ঠীর সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সহ-সভাপতি তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন মেম্বার, দপ্তর সম্পাদক আলাউদ্দিন খন্দকার, কাউন্সিলর আবুল কালাম আজাদ, জয়পুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মনির হোসাইন, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাব্বী, রাসেল আহমেদ মোক্তার সহ আরো অনেকে।

পরে এমপি মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন হাফেজ মাওলানা আবদুল কুদ্দুছ।

মো. তপন সরকার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর