সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার করোনায় আক্রান্ত

মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার শরীরে কোন প্রকার উপসর্গ নেই বলে জানা গেছে।

তিনি বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন বলে তার ঘনিষ্টজনের জানিয়েছেন।

সাংসদ বীরেন শিকদারের ব্যক্তিগত সহকারী (এপিএস) শিশির সরকার জানান, শারীরিকভাবে অসুস্থতা বোধ করায় তিনি মঙ্গলবার করোনা পরীক্ষার জন্যে নমুনা দেন। পরে রাতেই তিনি করোনা আক্রান্ত বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা নিশ্চিত করেন।

তাছিন জামান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর