সাতক্ষীরা সীমান্তে নারীসহ আটক দুই

অবৈধপথে দেশে ফিরে আসার সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্তে এক নারীসহ দুই বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৭ জুলাই) কলারোয়া উপজেলার মাদরা ও কাকডাঙ্গা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

এনিয়ে, গত এক মাসে কলারোয়াসহ সাতক্ষীরা জেলা সীমান্ত থেকে ৫ মানবপাচারকারীসহ ৮৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার বৃন্দারচর এলাকার মৃত, রাসেল শেখের মেয়ে মোছা: পিংকু খাতুন (১৫) ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের মৃত, সোহেল উদ্দীনের ছেলে শরিফুল সরদার (২৪)।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন অধিনায়ক লে.কর্ণেল আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা বিনা পাসপোর্টে বাংলাদেশে ফিরে আসছিল। প্রশাসনিক ব্যবস্থাপনায় কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সেখানে কোয়ারেন্টিন শেষে তাদের থানায় সোপর্দ করা হবে।

মীর খায়রুল আলম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর