সাতক্ষীরায় ছোট ভাইয়ের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বড় ভাইয়ের মানববন্ধন

সাতক্ষীরায় আপন ভাই বিরুদ্ধে মানববন্ধন করেছে বড় ভাই। বুধবার (৭ জুলাই) সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তরা বলেন, পুরাতন সাতক্ষীরার অমিত কুমার একজন কুখ্যাত সন্ত্রাসী ও চোরাকারবারী। অমিত দীর্ঘদিন ধরে বাংলাদেশী কয়েন ও সীমান্ত পিলার এবং বণ্যপ্রাণি তক্কর সাপ পারাপরের সাথে জড়িত। সে নিয়মিত ভারতে চোরাইপথে যাতায়াত করে থাকে।

এসব ঘটনার প্রতিবাদ করলে পরিবারে অন্যান্য ভাই ও সদস্যদের মারপিট ও নির্যাতন করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। অবিলম্বে চোরাকারবারী অমিত কুমারের গ্রেফতারের দাবি জানান বক্তরা।

মানবন্ধনে বক্তব্য রাখেন অভিযুক্ত অমিত কুমারের বড় ভাই উত্তম কুমার বিশ্বাস, ছোট ভাই অনুপ বিশ্বাস, এলাকাাসী প্রতিমারানী বিশ্বাস, মাধবী রাণী বিশ্বাস, সুস্মা রাণী বিশ্বাস, নিতাই চন্দ্র রায় প্রমখ।

মীর খায়রুল আলম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর