সাতক্ষীরা মেডিকেল কলেজে ৪টি হাই ফ্লো নাসাল ক্যানোলা মেশিন প্রদান

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪টি হাই ফ্লো নাসাল ক্যানোলা মেশিন প্রদান করেছে আকিজ বেকার্স। বুধবার (৭ জুলাই) সাতক্ষীরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে উক্ত মেশিন হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক হুমায়ুন কবির, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত ও সামেক হাসপাতালের তত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ডাঃ মনোয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, আকিজ বেকার্স লিমিটেডের ঢাকা অফিসের কর্মকর্তা ইব্রাহিম হোসেন, ডিভিশনাল সেলস ম্যানেজার রাসেল মাহমুদ, সাতক্ষীরার এরিয়া সেলস ম্যানেজার শাহিনুর রহমান প্রমুখ।

বক্তারা এ সময়, বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ গ্রুপ বরাবরই জনগন ও সরকারের পাশে থেকে কাজ করছে। এ দেশের মানুষের জীবনমান উন্নয়নে আকিজ গ্রুপের ভুমিকা সত্যিই প্রশংসার দাবীদার। করোনার এই সংকটময় মুহুর্তে সাতক্ষীরাবাসীর পাশে দাড়িয়ে প্রতিষ্ঠানটি যে মহান উদ্যোগ নিয়েছে তা সত্যিই অতুলনীয়।

মীর খায়রুল আলম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর