দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে মৃত্যুবরণ করেছেন ২০১ জন। এটি দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এছাড়া একদিনে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ১৬২ জন।
বুধবার (০৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত তথ্য মতে, দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯৩ জন। একইসাথে দেশে এখন এই ভাইরাসে আক্রান্ত শনাক্তের মোট সংখ্যা ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জন।
আরও জানানো হয়, একদিনে করোনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার ৩১.৩২ শতাংশ। তাছাড়া একদিনে মৃতদের মধ্যে খুলনা বিভাগের ৬৬ জন ও ঢাকা বিভাগের ৫৮ জন রয়েছে।
এর আগে মঙ্গলবার (০৬ জুলাই) এই ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মারা যান ১৬৩ জন। এছাড়া সেদিন আক্রান্ত শনাক্ত হয়েছিলেন আরও ১১ হাজার ৫২৫ জন।
বার্তা বাজার/এসজে