শিবপুরে ৩৩৩ এ ফোন করে খাদ‍্য সহায়তা পেলো ১৬ পরিবার

শিবপুর উপজেলা প্রশাসনের কল‌ সেন্টার ও জাতীয় হেল্পলাইন ৩৩৩ নাম্বারে ফোন করে খাদ্য সহায়তা পেলেন ১৬ জন দুস্থ মানুষ। বুধবার (৭ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে কলেজ গেইট এলাকায় শহীদ মিনার প্রাঙ্গণে এসব খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজ উদ্দিন।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খান জানান, উপজেলা প্রশাসনের কল সেন্টার ও জাতীয় হেল্পলাইন ৩৩৩ মাধ‍্যমে ফোন করে এই পর্যন্ত মোট ৪৩ জনকে খাদ‍্য সহায়তা প্রদান করা হয়েছে ।

রেজাউল করিম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর