মুকসুদপুরে ৪৫০ পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ সেনাবাহিনী ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। বুধবার (৭ জুলাই) দুপুরে সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে এ আয়োজন করে।

কোভিড-১৯ করোনা মহামারির সংকটময় মূহুর্তে মুকসুদপুর কলেজ মাঠে ৪৫০ জন অসহায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ ইষ্ট বেংগল রেজিমেন্ট এর উপ-অধিনায়ক মেজর মোঃ তানজীর আহম্মদ। লেফটেন্যান্ট সাদাফ আবরার রাইয়ান সহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলার ৪৫০ জন দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ৩ কেজি ডাল, ১ কেজি লবন ও ২ কেজি চিনি।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর