ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এনামুল করিম শহীদের দাফন সম্পন্ন

কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও দেলদুয়ারের এলাসিন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বীর মুক্তিযোদ্ধা খন্দকার এনামুল করিম শহীদ ইন্তেকাল করেছেন (ইন্নাইল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৬ জুলাই) রাত ১০টা ২৫ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, নাতি-নাতনী আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় হলেও তিনি নিজ পরিবার নিয়ে শহরের থানাপাড়া বসবাস করতেন। বুধবার (৭ জুলাই) বাদ জোহর টাঙ্গাইল বেবিস্ট্যান্ড গোরস্থান মসজিদে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

তিনি টাঙ্গাইলের লর্ড ব্যাডেন পাউয়েল খ্যাত সাবেক জেলা স্কাউট লিডার, লৌহজং নদী রক্ষা আন্দোলন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতিসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন।

হাসান সিকদার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর