সীমান্ত জেলা কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ১১৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সংক্রমনের হার ৫১ দশমিক ৩০ ভাগ।
বুধবার (৭ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান। তিনি বলেন, এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ২ হাজার ৭৪ জন। এপর্যন্ত মারা গেছে ৩৩ জন।
কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় সংক্রমন বাড়লেও করোনা রোগীরা কাংখিত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।
সুজন মোহন্ত/বার্তা বাজার/টি