কুষ্টিয়ায় ৩৫ স্থানীয় পত্রিকার নিবন্ধন বাতিল: প্রতিবাদে অবস্থান কর্মসূচি

কুষ্টিয়ায় স্থানীয় ৩৫ টি পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলের প্রতিবাদে বুধবার ( ৭ জুলাই) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুষ্টিয়া সংবাদপত্র রক্ষা কমিটির উদ্যোগে পাঁচ ঘন্টা ব্যাপী জেলার কর্মরত সাংবাদিক ও সম্পাদকদের অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

এসময় সংবাদপত্র রক্ষা কমিটির আহবায়ক কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি সাংবাদিক নেতা রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে স্থানীয় ৩৫টি পত্রিকার সম্পাদক উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, চলচ্চিত্র অধিদপ্তর একটি মনগড়া অভিযোগ এনে স্থানীয় ৩৫ টি পত্রিকা ডিক্লেয়ারেশন বাতিলের জন্য কুষ্টিয়া জেলা প্রশাসক বরাবর একটি চিঠি প্রদান করে। চিঠিতে চলচ্চিত্র অধিদপ্তর অভিযোগ আনে দীর্ঘদিন যাবত এই পত্রিকাগুলো ঢাকাতে পত্রিকা পাঠায় না যার ফলে উক্ত পত্রিকাগুলোর ডিক্লেয়ারেশন বাতিলের জন্য চিঠি প্রেরণ করে।

কিন্তু বর্তমান করোনার ঊর্ধ্বগতির কারণে সরকারের বিধি নিষেধ অনুযায়ী গণপরিবহন সহ দোকানপাট বন্ধ থাকার কারণে হয়তো কিছু পত্রিকা ঢাকায় পাঠানো হয়নি কিন্তু চলচ্চিত্র অধিদপ্তর কোনরকম নোটিশ না করে একটি মনগড়া সিদ্ধান্ত নিয়ে জেলা প্রশাসক বরাবর চিঠি প্রদান করে।

এসময় বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন বর্তমানে মহামারি করোনা ভাইরাসের কারণে আমরা সবাই আতঙ্কিত এরমধ্যে এমন একটি অনৈতিক সিদ্ধান্তের কারণে যদি কোন সম্পাদকের মৃত্যু বা কোন ক্ষতি হয় তাহলে এর দায় চলচ্চিত্র অধিদপ্তরকে নিতে হবে। এবং অতি দ্রুত এই সিদ্ধান্ত বাতিল না করলে কঠোর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন অবস্থানরত সাংবাদিক ও সম্পাদকদ বৃন্দ।

টুটুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর