দৌলতপুর হাসপাতালে অক্সিজেন সংকটের খবরে করোন চিকিৎসাধীন অবস্থায় তড়িঘড়ি করে অক্সিজেন ভর্তি ২০টি সিলিন্ডারের ব্যবস্থা করলেন সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ্ এমপি । তাঁর নির্বাচনী এলাকা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। প্রয়োজনে আরও সিলিন্ডার সংগ্রহ করে সরবারাহ করা হবে বলেও জানিয়েছেন এমপি বাদশাহ্।
ব্যাক্তিগত সহকারী জিয়াউল কবির সুমন জানান, করোনা পজিটিভ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল চিকিৎসাধীন অবস্থায়ও নিজ এলাকার নিয়মিত খোঁজখবর রাখছেন সংসদ সদস্য বাদশাহ্ এমপি।
জানা গেছে, (৩ জুলাই) তীব্র অক্সিজেন সংকট দেখা দিয়েছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ৫০ শয্যা হাসপাতালটিতে ৩০ জনের মতো রোগীর নিয়মিত চিকিৎসা চলছে, করোনা আক্রান্ত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে ভর্তি আছেন ১৬ জন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল হাসান তুহিন জানান ৪৮ টি সিলিন্ডার দিয়ে সেবা দেয়া হচ্ছে, বর্তমান পরিস্থিতি সামাল দিতে আরও অন্তত ১শ’ সিলিন্ডারসহ সংশ্লিষ্ট অন্যান্য সরঞ্জাম প্রয়োজন। অবস্থা খুবই খারাপ। রোগী যেভাবে বাড়ছে, আমরা হিমশিম খাচ্ছি। এভাবে সম্ভব না। পরিস্থিতি ভয়াবহ।
চোখের সামনেই অক্সিজেনের অভাবে রোগী মারা গেলে কিছু করার থাকবেনা বলে উল্লেখ করে এই স্বাস্থ্য কমকর্তা বলেন, আপনারা দয়া করে পদক্ষেপ নেন, মিডিয়া এবং বিত্তবানদের সহায়তা প্রয়োজন। এখানে মেডিসিন কনসালটেন্ট নেই। চিকিৎসকেরা পজেটিভ হচ্ছে, তারা সবাই আক্রান্ত হয়ে গেলে হাসপাতাল লকডাউন দিতে হবে।
এদিকে, উপজেলাটিতে এপর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯ শো ছাড়িছে। করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। বর্তমানে আক্রান্তদের অধিকাংশই নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
সম্প্রতি কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ্ করোনা আক্রান্ত অবস্থায় রাজধানীর হাসপাতালে ভর্তি আছেন। বুধবার (৭ জুলাই) বাদশাহ্ এমপির করোনা টেস্ট রির্পোট নেগেটিভ এসেছে।
জেলায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে অন্যতম আলোচনায় থাকা দৌলতপুর উপজেলায় করোনা চিকিৎসায় চিকিৎসক ও সরঞ্জামের ব্যপক সংকট বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বার্তা বাজার/টি