করোনা সংক্রমণ ভয়ানক আকারে ছড়িয়ে পড়েছে: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ ভয়ানক আকারে শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে। অনাকাঙ্ক্ষিত মৃত্যু বেড়েই চলেছে।

বুধবার (৭ জুলা) সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন।

তিনি বলেন, নিজের সুরক্ষায় সচেতন থাকার পাশাপাশি অন্ধ সমালোচনার বিপরীতে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসা প্রয়োজন। দলমত নির্বিশেষে সঙ্কট মোকাবিলায় সবার সহযোগিতার মনোভাব থাকা জরুরি।

বিনা কারণে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পরিবারের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন। নিজের সুরক্ষার জন্য নিজে সচেতন না হলে আমাদের কেউই বাঁচাতে পারবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মহামারিতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি যখন পর্যুদস্ত, তখন শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিস্ময় জাগিয়েছে।

মহামারি পরিস্থিতিতে সবাইকে দেশ ও জনগণের সুরক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ওবায়দুল কাদের।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর