দুর্গাপুর পৌর মেয়রের উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

করোনাভাইরাসের প্রভাবে নেত্রকোনার দুর্গাপুরে কর্মহীন হয়ে পড়া ৮ হাজার হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করছেন পৌর মেয়র আলা উদ্দিন। বুধবার (৭ জুলাই) দুপুরে পৌর শহরের তেরী বাজারের নিজস্ব অফিসে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মেয়র মো. আলা উদ্দিন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন ।

খাদ্য সামগ্রী মধ্যে ছিলো চাল, ডাল, তেল পেঁয়াজ ও আলু । সপ্তাহব্যাপী বিতরণ কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকগন পৌর শহরের ৯টি ওয়ার্ডের বাসিন্দাদের ঘরে ঘরে গিয়ে এ সহায়তা সামগ্রী পৌঁছে দিবেন ।

স্বেচ্ছাসেবক সেলিম মিয়া বলেন, আলাল মামা সুখে দুংখে সব সময় মানুষের পাশে থাকেন । গত বছর করোনার লকডাউনে ৭ হাজার পরিবারকে খাদ্য সহায়তা সহ প্রতি ঈদেই ঈদসামগ্রী বিতরণ করে যাচ্ছেন তিনি । আমরা পৌর শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দাদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী বিতরণ করছি । পর্যায়ক্রমে আমরা প্রতিটি ওয়ার্ডের ঘওে ঘওে যাবো ।

মেয়র আলা উদ্দিন বলেন , লকডাউনে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাদের কথা বিবেচনা করে আমার এই ক্ষুদ্র প্রয়াস । পাশাপাশি সকলকে তিনি করোনাভাইরাস প্রতিরোধে সরকারী স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান ।

রাজেশ গৌড়/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর