নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে আরও ৪৮ জন। বুধবার (৭ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা : মো. নূরুল ইসলাম।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৭২৬ জনে।
সিভিল সার্জন ডা : মো. নুরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৭টি অ্যান্টিজেন পরীক্ষায় ২১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এ ছাড়া আরটিপিসিআর ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, রায়পুরায় ৬ জন, বেলাবতে ২ জন, শিবপুরে ৫ জন ও পলাশে ১৮ জন । নতুন বিবেচনায় মোট সনাক্তের হার ৩৩•৯৯℅।
একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি