আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাসার ছাদে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে স্বপন মন্ডল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৭ জুলাই) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর মোংলা বন্দরে এ ঘটনা ঘটে। মৃত স্বপন মন্ডল খোর্দ্দ রসুলপুর গ্রামের নওশা মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত স্বপন মন্ডল। আর্জেন্টিনার পতাকা টানাতে সে তার বাসার ছাদে উঠে। এ সময় ৩৩ কেভি বৈদ্যুতিক তারে জড়িয়ে মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায় সে। পরে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।
জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক।
বার্তা বাজার/নব