জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়ে বসে টাইগাররা।
জিম্বাবুয়েন পেসার ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হয়ে শূন্য রান করে ফিরেন ওপেনার সাইফ হাসান। এরপর পঞ্চম ওভারে বাংলাদেশ শিবিরে দ্বিতীয় আঘাত হানেন মুজারাবানি।
মুজারাবানির বলে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে মাত্র ২ রান করে ফিরেন নাজমুল হোসেন শান্ত। সাইফ-শান্তর বিদায়ের পর ক্রিজে আছেন মুমিনুল হক ও সাদমান ইসলাম।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭ রান।
বার্তা বাজার/নব