ইসলামী বক্তা মুহাম্মদ সাইফুল্লাহ করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। গতকাল তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।

জানা গেছে, বেশ কয়েকদিন ধরে জ্বর-ঠান্ডায় ভুগছিলেন সাইফুল্লাহ। এরপর রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করান তিনি। নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়।

মঙ্গলবার (৬ জুলাই) রাত ৯টার দিকে মাওলানা সাইফুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজে তার ভাই ডা. নুরুল্লাহ ও ডা. নিয়ামতুল্লাহ একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান।

ফেসবুক স্ট্যাটাসে তারা জানান, আপনাদের প্রিয় ভাই মুহাম্মদ সাইফুল্লাহ কোভিডে আক্রান্ত হয়েছেন। তার কিডনির সমস্যাও বেড়েছে। আপাতত বাসায় থেকে ডা. ফয়সাল করীমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তিনি তাঁর এবং পরিবারের জন্য দোয়া চেয়েছেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর