শরীয়তপুর ভেদরগঞ্জে করোনা পজেটিভ মায়ের জন্ম দেয়া সদ্য নবজাতকের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। বুধবার (৭জুলাই) উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাবে নমুনা পরীক্ষায় ১০ দিন বয়সী ওই নবজাতকের করোনা পজেটিভ আসে। মা করোনা আক্রান্ত থাকায় নবজাতকেরও করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফল এলে শিশুর শরীরেও কোভিড-১৯ শনাক্ত হয়।
আক্রান্ত মা সেলিনা (২৫) ও নবজাতক হাসান (১০ দিন) উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের কবির সরদারের স্ত্রী। তাদেরকে বাড়িতে ১৪ দিনের জন্য হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডাঃ মাসুম আবিদ জানান,গত দশদিন আগে শরীয়তপুর সদর হাসপাতালে দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে শিশুর জন্ম দেন করোনা আক্রান্ত মা। পরবর্তীতে বুধবার ( ৭ জুলাই) সকালে মা ও নবজাতকের জ্বরের মাত্রা বেশি হলে তারা ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাদের করোনা পরীক্ষা করা হলে দুজনের করোনা পজেটিভ আসছে। তাই তাদেরকে নিজ হেফাজতে ১৪ দিনের হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
জানা গেছে গত ২৪ ঘন্টায় শরীয়তপুর জেলায় করোনা রোগে আক্রান্ত হয়েছে ৫৯ জন। তার মধ্যে ভেদরগঞ্জ উপজেলায় করোনা রোগী সনাক্ত হয়েছে ১৭ জন। ভেদরগঞ্জ উপজেলায় ৭জুলাই পর্যন্ত মোট করোনা রোগির সংখ্যা দাড়িয়েছে ৩৪৯ জন। এবং এই পর্যন্ত মোট করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে ৫জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৫ জন সর্বমোট সুস্থ হয়েছে ২৯৩ জন।
আসাদ গাজী/বার্তা বাজার/টি