ডেঙ্গুতে মারা গেলেন জবি শিক্ষক

ডেঙ্গু ও করোনায় আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক নাসরিন বাবলি মৃত্যুবরণ করেছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে প্রায় ১৬ দিন আইসিইউতে ছিলেন তিনি। বুধবার ( ৭ জুলাই) ভোর রাতে স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরন করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, উনি করোনা রোগী ছিলেন। করোনা সেরে গেলে পরে ডেঙ্গু হয়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসারত ছিলেন । এরমধ্যে করোনা, কিডনি সমস্যা ও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জবির শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে।

উল্লেখ্য, সাঈদা নাসরিনের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেল পাওয়া এই শিক্ষিকা ৩২ তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে প্রথম হয়েছেন ।

মোঃসুমন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর