আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। বুধবার (৭ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটে সিলেটে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া ও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সোয়া ৯টায় সিলেট অঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের লখিপুরে। এ কারণে সিলেটে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট ছাড়াও রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়। দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, পাবনা, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে।

এর আগে গত ২৯ মে থেকে ৭ জুনের মধ্যে সিলেটে গত ১০দিনের ব্যবধানে ৯ দফায় ভূমিকম্প অনুভূত হয়।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর