কুষ্টিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমছেই না। গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন।
মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু হয়।
বুধবার (৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন।
তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ২৭৭ রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১৮৭ জন ও উপসর্গ নিয়ে ৯০ জন ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনা শনাক্ত হয়েছে ২৩৪ জনের। এদের মধ্যে কুষ্টিয়া সদরে ৯৬ জন, দৌলতপুরে ৪৭ জন, কুমারখালীতে ৩৯ জন, ভেড়ামারায় ১৭ জন, মিরপুরে ১৬ জন ও খোকসায় ১৯ জন রয়েছেন।
জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৪৩২ জনের। এখন পর্যন্ত মারা গেছেন ২৭৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৩০ জন।
বার্তা বাজার/নব