রাজশাহীতে একদিনে আরও ২০ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ২০ জন মারা গেছেন। এদের মধ্যে সর্বোচ্চ সাতজন রাজশাহীর। এছাড়াও পাবনার চারজন, নওগাঁর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের দুইজন, কুষ্টিয়ার একজন ও মেহেরপুরের একজন রয়েছেন।

রামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৭০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর