রিমান্ডে নারীকে যৌন নির্যাতন: ফেঁসে যাচ্ছেন এএসপি ও নারী কনস্টেবল

বরিশালের উজিরপুর থানায় রিমান্ডে নিয়ে নারী আসামিকে যৌন নির্যাতনের ঘটনায় দুই ওসি ছাড়াও ফেঁসে যাচ্ছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) ও নারী কনস্টেবলসহ আরও ৩ জন।

সোমবার (০৫ জুলাই) উজিরপুর থানায় নির্যাতনের শিকার নারীর দায়ের করা মামলায় ওসি জিয়াউল আহসান, ওসি তদন্ত মাইনুল হোসেন, সার্কেল পদ (নাম বিহীন) উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করেছেন।

জানা যায়, উজিরপুর সার্কেলে কর্মরত এএসপির নাম আবু জাফর মো. রহমত উল্লাহ। এছাড়া নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন উজিরপুর থানার নারী কন্সটেবল মোছা. নাজমা। অপর দুজনের চেহারা চিনলেও নির্যাতিতা নারী তাদের নাম জানেন না।

মূলত সার্কেল শনাক্তকরণ এবং নারীসহ ৩ কনস্টেবলকে চিহ্নিত করতেই আদালতের নির্দেশ রোববার একজন এসপিকে প্রধান করে দুই সদস্যের তদন্ত করমিটি গঠন করেন রেঞ্জ ডিআইজি। বুধবার তদন্ত প্রতিবেদন জমার শেষ দিন। প্রতিবেদন অনুযায়ী অপর চারজনের নাম মামলায় অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন ডিআইজি।

মঙ্গলবার উজিরপুর থানা পরিদর্শন করেন রেঞ্জ ডিআইজি এস এস আক্তারুজ্জাম। এসময় তিনি পুরো বিষয়টি জানার চেষ্টা করেন। থানার সব সদস্যকে ভালো কাজে পুরস্কৃত এবং শৃঙ্খলা পরিপন্থী কাজে শাস্তির হুঁশিয়ারি দেন।

প্রসঙ্গত, গত ২৬ জুন উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের ভাইয়ের দায়ের করা মামলায় একই দিন ওই নারী আসামিকে গ্রেফতার করে পুলিশ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর