কেরানীগঞ্জে বেহাল সড়কে ভোগান্তি চরমে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের বাঘৈর-চিতাখোলা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল দশা। সামান্য বৃষ্টি হলে স্থানীয়দের দুর্ভোগের মাত্রা বেড়ে যায়। সড়কের ওপর জমে থাকা পানিতে বোঝাই যায় না কোন গর্ত কত বড়, আর কোন গর্তে কাঁদা আছে। এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে নানা সমস্যায় পড়ছেন পথচারীরা। যানবাহনের পাশ দিয়ে চলতে গিয়ে সড়কের গর্তের পানি ছিটকে গিয়ে কাপড় নষ্ট হচ্ছে। অন্যদিকে রাস্তা খারাপ হওয়ায় অতিরিক্ত ভাড়া দিলেও অনেক সময় যানবাহন যেতে চায় না।সড়কের বেহাল দশার কারণে চরম দুর্ভোগ ও ভোগান্তি পোহাচ্ছেন ১২ গ্রামের কয়েক লক্ষাধিক মানুষ।

সড়কটি শুভাঢ্যা ইউনিয়নের ঢাকা-মাওয়া সংযোগ সাবান ফ্যাক্টরি লেন হয়ে তেঘরিয়া ইউনিয়নের চিতাখোলা দিয়ে রাজেন্দ্রপুরের ঢাকা-মাওয়া মহাসড়কে গিয়ে মিশেছে।জনগুরুত্বপূর্ণ এই সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়ছে।

সামান্য বৃষ্টি হলে স্থানীয়দের দুর্ভোগের মাত্রা বেড়ে যায়। ছবি; বার্তা বাজার

নাম প্রকাশের অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন , আমরা পুরোপুরি অসহায়, এ রাস্তার সংস্কার কাজ শুরু হওয়ার কথা থাকলেও কেন এখনো তা শুরু হচ্ছে না।রাস্তা দিয়ে প্রতিদিন ১২টি গ্রামের মানুষ যাতায়ত করে, অনেক মালবাহী পিকআপ, সিএনজি, অটোরিকশাসহ আরো অনেক গাড়ি যাতায়াত করে এ রাস্তাটি দিয়ে।জানিনা ঠিক কতদিন আমাদের মতো মানুষদের এ ভোগান্তি সহ্য করতে হবে।দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না করায় দিন দিন বাড়ছে দুর্ভোগ।

রাজেন্দ্রপুরের বাসিন্দা যে কোন নাম বলেন, সড়কটি স্থানীয় মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সড়কের সংস্কার হলে আমাদের ভোগান্তি অনেকটাই কমে আসবে। আমরা অল্প সময় ও অল্প খরচে বাঘৈর দিয়ে চুনকুটিয়া কদমতলী ও শহরে যাতায়াত করতে পারবো।

কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, কেরানীগঞ্জে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। বাঘৈর চিতাখোলাসহ পাঁচটি সড়ক একনেক প্রকল্প অনুমোদন অপেক্ষা। আশা করি দ্রুত সময়ে মধ্যে সড়কগুলো কাজ শেষ হবে।

রানা আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর