সাভারে ৫০ জনের নমুনা সংগ্রহ ৩২ জন করোনা শনাক্ত

ঢাকার সাভারে করোনা আক্রান্তের হার ভয়াবহভাবে বেড়ে গেছে। সর্বশেষ গতকাল সোমবার (৫ জুলাই) এর নমুনার ফলাফল অনুযায়ী মোট ৫০ জনের ভিতর ৩২ জন আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৬ জুলাই) বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মো. আরমান আহমেদ।
এ ব্যাপারে তিনি জানান, গত ৫ জুলাই, ২০২১ তারিখে সাভারে ৫০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩২ জন আক্রান্ত হয়েছেন। সনাক্তের হার ৬৪.০০%! এটা সাভারবাসীর জন্য অশনিসংকেত উল্লেখ করে তিনি মাস্ক পরিধান সহ সরকার ঘোষিত সকল স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (৬ জুলাই) পর্যন্ত সাভার উপজেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৭৩১০ জনের। এদের ভিতর মোট আক্রান্তের সংখ্যা ২৭০৬ জন। সাভারে এপর্যন্ত আক্রান্তদের মধ্যে থেকে মোট ৪৪ জন মারা গেছেন। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৩ জন কোভিড-১৯ পজিটিভ রোগী ভর্তি রয়েছেন।

মোঃ আল মামুন খান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর