কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১১ জনকে জরিমানা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চলমান কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে প্রতিদিনের ন্যায় বসুরহাট বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (৬ জুলাই) সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলার বসুরহাট পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে জরুরী পরিসেবা ছাড়া কঠোর লকডাউন অমান্য করে রাস্তায় বের হওয়া, মাস্ক পরিধান না করা ও সরকারী নির্দেশনা অমান্য করে হোটেল রেস্তোরা উন্মুক্ত রাখাসহ সরকারি নির্দেশনা অমান্যকারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারি কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট (ফরম্স স্টেশনারী ও লাইব্রেরী শাখা) মংচিংনু মারমা। ভ্রাম্যমান আদালতের অভিযানে সর্বমোট ১১ মামলায় ১২হাজার ১শত টাকা জরিমানা করা হয়।
এসময় কোম্পানীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারি কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা ৭ মামলায় ৯ হাজার ১শত টাকা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মংচিংনু মারমা ৪ জনকে ৩ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
লকডাউন পালনে জনসাধারণের সর্বোচ্চ নিরাপত্তায় বসুরহাট পৌরসভায় বিভিন্ন পয়েন্টে কোম্পানীগঞ্জ থানা পুলিশের পাশাপাশি টহল দিতে দেখা যায় বর্ডার গার্ড বাংলাদেশ ফেনী-৪ (বিজিবি)।
বার্তা বাজার/টি