সেই মিনুর রহস্যজনক মৃত্যুর পর তার ছেলেও নিখোঁজ

অন্য আসামির পরিবর্তে ৩ বছর কারাভোগের পর মুক্তি পাওয়া মিনুর রহস্যজনক মৃত্যুর কিছুদিন পরেই তার বড় ছেলে ইয়াছিন (১২) নিখোঁজ রয়েছে। কয়েকবছর ধরে সে নগরীর ষোলশহর রেলস্টেশনে একটি দোকানে কাজ করতো

ইয়াসিন নিখোঁজের পর কয়েকদিন ধরে তাকে খোঁজে বেড়াচ্ছেন মিনুর ভাই মো. রুবেল। সর্বশেষ মঙ্গলবার সকালে ভাগ্নের সন্ধানে সেই দোকানে গিয়েও খোঁজেন। কিন্তু দোকান ভেঙে ফেলায় খোঁজ পাওয়া যায়নি।

এর আগে ২৮ জুন সড়ক দুর্ঘটনায় নিহতের পর ‘অজ্ঞাত’ ব্যক্তি হিসেবে মিনুকে দাফক করা হয়। তবে ট্রাক চাপায় তার মারা যাওয়াকে অস্বাভাবিক দাবি করেন তার আইনজীবী গোলাম মাওলা মুরাদ।

ইয়াসিন নিখোঁজের ব্যাপারে মো. রুবেল বলেন, মিনু আপা মৃত্যুর খবর জানার পর থেকে তার বড় ছেলে ইয়াছিনেরও খোঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমে শুনেছিলাম দোকানের মালিকের সঙ্গে বাঁশখালী গিয়েছিল। কিন্তু ইয়াছিন যে দোকানে চাকরি করতেন সেটি এখন নেই। বিষয়টি পুলিশকে জানোনা হয়েছে।

মিনুর মৃত্যু নিয়েও তিনি মুখ খোলেন। রুবেল বলেন, মিনু মৃত্যু রহস্যজনক থাকতে পারে। যারা মিনুকে কারাগারা নিয়ে গেছেন, তারা শক্তিশালী। কেউ যদি মিনুকে হত্যা করে থাকে তাকে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর