মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়ীয়া গ্রামে বজ্রপাতে গোলাম রসুল (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আজিজুল হক (৫০) নামের আরেক কৃষক আহত হয়েছেন। নিহত গোলাম রসুল সহড়াবাড়ীয়া গ্রামের মৃত বরকত আলীর ছেলে। আহত আজিজুল হক একই গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার বিকেল ৫ টার দিকে সহড়াবাড়িয়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে গোলাম রসুল ও আজিজুল হক গ্রামের মাঠে গরু চরাচ্ছিলেন। এসময় আকাশ থেকে বজ্রবৃষ্টি হচ্ছিল। এক পর্যায়ে আকস্মিক বজ্রপাত গোলাম রসুলের শরীরে পড়লে,ঘটনাস্থলেই সে মারা যান। এসময় তার পাশে থাকা আজিজুলসহ আরও ৩ জন বজ্রপাতে আহত হন। মাঠের কৃষকরা আজিজুলকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন।
গাংনী থানার ওসি হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান নিহতের মরদেহ পুলিশের একটিদল উদ্ধার করেছে। আহতের খোঁজখবর নেয়া হচ্ছে।
মাসুদ রানা/বার্তা বাজার/টি