প্রজ্ঞাপনে ভুল: চিকিৎসকদের বদলির আদেশ স্থগিত

জারিকৃত প্রজ্ঞাপনে ভুল থাকায় চিকিৎসকদের বদলির আদেশটি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (০৬ জুলাই) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে আগামী ৮ জুলাই পর্যন্ত তা স্থগিত করা হয়।

এর আগে সোমবার (০৫ জুলাই) সন্ধ্যায় করোনা মোকাবেলায় হাজারেরও অধিক চিকিৎসককে একযোগে বদলির আদেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

এর মধ্যে সোমবার (৫ জুলাই) একদিনে স্বাস্থ্য ক্যাডারের প্রায় এক হাজার চিকিৎসককে বদলি ও পদায়ন করা হয়েছে। আর আগের দিন রোববার (৪ জুলাই) বদলির আদেশ এসেছে আরও শতাধিক চিকিৎসকের। সেখানে তারা কোভিড ইউনিটে দায়িত্ব পালন করবেন।

এর মধ্যে পাঁচজন সহকারী সার্জনকে গত ৫ জুলাইয়ের সংশোধিত প্রজ্ঞাপনে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এসব কর্মকর্তাদের খুলনার দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অধিদফতরে ওএসডি করা হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর