টাঙ্গাইল হাসপাতালে ৪টি হাইফ্লো নাস্যাল ক্যানুলা দিল বিপিসিএল

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চারটি হাইফ্লো নাস্যাল ক্যানুলা দিয়েছে বিসিপিসিএল । মঙ্গলবার (৬ জুন) বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির নিকট হাইফ্লো নাস্যাল ক্যানুলা হস্তান্তর করা হয়।

এর আগে সোমবার বিভিন্ন ‘গণমাধ্যমে হাইফ্লো নাস্যাল ক্যানুলার অভাব, টাঙ্গাইল হাসপাতালে ১১ জনের মৃত্যু’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বাংলাদেশ-চীন বিদ্যুৎ সংস্থা (প্রাইভেট) লিমিটেড এর চেয়ারম্যান ড. আহমদ কায়কাউসের নজরে আসে। চেয়ারম্যান ড. আহমদ কায়কাউস বিসিপিএল এর ব্যবস্থাপনা পরিচালক খোরশেদুল আলমকে টাঙ্গাইলে চারটি হাইফ্লো নাস্যার ক্যানুলা দেয়ার নির্দেশ দেন।

জেলা প্রশাসকের কক্ষে হাইফ্লো নাস্যার ক্যানুলা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, বিসিপিসিএলের ইঞ্জিনিয়ার অ্যাসিসটেন্ট শাকিল মাহ্মুদ প্রমুখ।

এ চিকিৎসা সামগ্রী করোনা রোগীদের সেবাদানে অনেক উপকারে আসবে বলে জানিয়ে জেলা প্রশাসক, সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক বিসিপিসিএল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়াও এই সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলে করোনা ভাইরাস প্রতিরোধে ওয়ালটনসহ বিভিন্ন কোম্পানি হাইফ্লো নাস্যাল ক্যানুলাসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

হাসান সিকদার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর