ফরিদপুরে একসাথে ৮৪ জন ডাক্তারের বদলির আদেশ

ফরিদপুরে করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। কমছেনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুর মিছিল। ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে এই সংকটময় পরিস্থিতিতে দক্ষিণ বঙ্গের চিকিৎসা সেবার কেন্দ্রবিন্দু ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে প্রতিনিয়তই ভর্তি হচ্ছে রোগী। কিন্তু হঠাৎ করেই হাসপাতাল থেকে ৮৪ জন চিকিৎসকে আকস্মিকভাবে বদলির আদেশ দেয়া হয়েছে।

ফরিদপুরে একমাত্র করোনা হাসপাতাল যেখানে চিকিৎসক স্বল্পতার জন্য সেবা নিতে হিমশিম খাচ্ছে সেখানে এই আদেশ কিভাবে সম্ভব হলো তা নিয়ে ফরিদপুরবাসীর জনমনে এক প্রশ্ন দেখা দিয়েছে। এই মহামারীর সময় যদি চিকিৎসক না থাকে তবে চিকিৎসার অভাবে ফরিদপুরে হাজার হাজার সাধারণ মানুষ মারা যাবে বলে মনে করছেন জনগণ।

এ বিষয়ে ফরিদপুর সিভিল সার্জন সিদ্দিকুর রহমান জানান, বিষয়টি অবগত হয়েছি। আমার মেইলে একটা চিঠিটা এসেছে, আমি দেখে ব্যবস্থা নেব। তিনি আরো জানান ফরিদপুরের অবস্থা তেমন একটা ভাল না। এমন আদেশের কারণে এখানে জনবলের অভাব হয়ে যাবে। বিষয়টি নিয়ে আমিও স্বাস্থ্য বিভাগে চিঠি লিখব।

মিয়া রাকিবুল/ বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর