ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর মানবিক তহবিল হতে খাদ্য সহায়তা নিয়ে অসহায় ও কর্মহারা লোকদের মাঝে সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা।

মঙ্গলবার (৬ জুলাই) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আসফার সায়মা এ খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যান উপজেলার সিঙ্গারবিল এলাকায়। খাদ্য সামগ্রী গুলোর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ লি সয়াবিন তৈল, ১ কেজি আলু, ৫০০ গ্রাম মসুর ডাল, ১ কেজি লবণ।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) কে এম ইয়াসির আরাফাত জানান, মাননীয় প্রধানমন্ত্রী মানবিক সহায়তা কার্যক্রম চলছে। প্রত্যেক ইউনিয়নে পর্যায়ক্রমে ২৯১ টি হতদরিদ্র পরিবারের জন্য স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করার জন্য পাঠানো হয়েছে। যার বিতরণ কার্যক্রম পরিচালনা করবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সচিব, মেম্বারগণ। তবে সার্বিক তদারকিতে উপজেলার বিভিন্ন দপ্তরের ২জন অফিসার করে প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার দায়িত্ব পালন করবেন।

রাসেল আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর