ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এম্বুলেন্স উল্টে আহত ৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া কলেজগেট এলাকায় রোগীবাহী একটি এম্বুলেন্সের চাকা পাংচার হয়ে এম্বুলেন্সটি-উল্টে যায় এসময় রোগীসহ ৩ জন আহত হয়। মঙ্গলবার বিকাল ৩ টায় এ ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদারীপুর থেকে একজন অসুস্থ (রোগী) অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে তার স্বজনরা এম্বুল্যান্সে করে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে কুচিয়ামোড়া কলেজগেট এলাকায় চাকা পাংচার হয়ে গেলে এম্বুলেন্সটি উল্টে যায় ।

এম্বুলেন্সটিতে ৮ থেকে ৯ জন লোক ছিল আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করি তবে ৩ জন হালকা-পাতলা ব্যথা পেয়েছেন তাদেরকে আমরা হাসপাতালে পাঠিয়েছি। এ ছাড়া বড় রকমের তেমন কোন ক্ষতি হয়নি।

মোঃ মিজানুর রহমান/ বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর