ময়মনসিংহে কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর সীমান্তবর্তী এলাকায় একটি সড়কের কালভার্ট ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ। এতে দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার কয়েকটি এলাকার মানুষ।

জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা সদর থেকে তারুন্দিয়া সড়কের মাঝে গৌরীফুরের পুম্বাইল এলাকার অবস্থান। এই সড়কটি এলজিইডির তত্ত্বাবধানে আছে। সড়কের গৌরীপুরের পুম্বাইল এলাকায় সোমবার বিকেলে ভেঙে পড়েছে ৬ ফুট দৈর্ঘ্যরে একটি কালভার্ট। এতে ঈশ্বরগঞ্জের সঙ্গে তারুন্দিয়া ইউনিয়ন, বড়হিত ইউনিয়নের একাংশ, গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। জরুরি প্রয়োজনে অন্তত ১৫ কিলোমিটার ঘুরে উপজেলা সদরে যেতে হচ্ছে মানুষকে। এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এলাকাবাসী। স্থানীয় কয়েকজন বলের, কালভার্ট ভেঙে চরম কষ্টে পড়েছেন। দ্রুত চলাচলের ব্যবস্থা করে দেওয়ার দাবি স্থানীয়দের। কালভার্ট ভাঙার খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা এলাকাটি পরিদর্শন করেছেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. তৌহিদ আহমেদ বলেন, কালভার্টটি ভেঙে যাওয়ায় আপতকালীণ যোগাযোগ চালু করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন অর্থবছরে এখানে একটি কালভার্ট করা হবে।

আরিফুল হক /বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর