পাকুন্দিয়ায় সাংবাদিক পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া

দৈনিক শতাব্দীর কন্ঠের কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি ও পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবু হানিফ এর পিতা সিরাজ উদ্দিন গত বৃহস্পতিবার (১ জুলাই) মৃত্যুবরণ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।

প্রয়াত সিরাজ উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করে পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার ( ৬ জুলাই) সকালে পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় ও স্থানীয় অনলাইন পোর্টাল পাকুন্দিয়া প্রতিদিন এর কার্যালয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান আফজাল আয়ুবী।

এ সময় পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দুর রহমান সৈয়দের সভাপতিত্বে সৃতিচারণ করেন পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হুমায়ূন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শোয়েব রাসেল, কোষাধ্যক্ষ আবু হানিফ, দপ্তর সম্পাদক জাহিদ হাসান মুক্তার, পাকুন্দিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন দুলাল, সৈয়দ প্রমুখ। দোয়া মাহফিলে সাংবাদিক আবু হানিফ এর পিতা সহ বিগত সময়ে মৃতদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করেন।

সাংবাদিক হানিফ বলেন, ‘আমার বাবা সুন্দর এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। সকলের কাছে বাবার জন্য দোয়া চাই’।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর