হোসেনপুরে পুলিশ ধরলো অটো, উপজেলা প্রশাসন দিলো ত্রাণ

কিশোরগঞ্জের হোসেনপুরে সরকার ঘোষিত সর্বাত্বক লকডাউনে শ্রমজীবি মানুষের খাদ্যকষ্টের কারণে অটোরিক্সাগুলোকে থামানো যাচ্ছিলো না। লকডাউন সফল করতে হোসেনপুর থানা পুলিশ ১০৫টি ব্যাটারি চালিত অটোরিক্সার সীট আটক করেন।

পরে আটককৃত অটোরিক্সা চলকদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রশাসন ত্রাণ বিতরন করে অটোরিক্সার সীট ফিরিয়ে দিয়ে ঘরে থাকার নির্দেশ দেন।

গতকাল মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মাঠে ১০৫ জন অটো চালককে ত্রাণ বিতরন করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে জনপ্রতি ১০ কেজি চাল,৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি পোঁয়াজ, ১ কেজি লবন ও ১ কেজি তেল বিতরণ করা হয়।

ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার (ভূমি) আবুবকর সরকার, হোসেনপুর থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান, ওসি তদন্ত মোঃ নূর হোসেন , উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন প্রমূখ।

এস এম তারেক নেওয়াজ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর