রেকর্ড: একদিনে শনাক্ত ১১ হাজার ৫২৫, মৃত্যু ১৬৩

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ১৬৩ জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৫২৫ জন।

মঙ্গলবার (০৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তি মতে নতুন মৃত্যুসহ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ১৫ হাজার ৩৯২ জন। একইসাথে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জন।

একদিনে আক্রান্ত শনাক্তের হার দাঁড়িয়েছে ৩১.৪৬। এসব তথ্য জানা যায় মোট ৩৬ হাজার ৬৩১টি নমুনা পরীক্ষা করে।

এর আগে সোমবার (০৫ জুলাই) দেশে একদিনে রেকর্ড ১৬৪ জন মারা যায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। ওইদিন আক্রান্ত শনাক্ত হয় ৯ হাজার ৯৬৪ জন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর