পাকুন্দিয়ায় ভূমি ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কাজ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক
“আশ্রয়ণের অধিকার শেখ হাসিনাউপহার” মুজিবশতবর্ষকে সামনে রেখে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার আলোকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫৫ টি ভূমিহীন পরিবারকে দ্বি-কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ে উপজেলার ৭৫ ঘরের মধ্যে ৩২ টি ঘরের নির্মাণ কাজ শেষ, বাকি ৪৩ ঘর নির্মাণের কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে।
গুণগত মান ঠিক রেখে নির্ধরিত সময়ের মধ্যে ঘরগুলো নির্মাণ নিশ্চিতের লক্ষ্যে সোমবার ( ৫ জুলাই) উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের আউলিয়াপাড়া ও শিমুলিয়া এবং সুখিয়া ইউনিয়নের আশুতিয়া গ্রামে নির্মাণ কাজ পরিদর্শনে যান কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল ইসলাম সরকার।
পরিদর্শনকালে তিনি উপকরণ সামগ্রী মান সম্মত কিনা তা যাচাই করেন এবং যথাযথ পদ্ধতিতে নির্মাণ করা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ নেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া ঘরের কাজ যথাসময়ে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
পরবর্তীতে সুখিয়া ইউনিয়নের কোভিড-১৯ পরিস্থিতিতে চলমান লকডাউনে দরিদ্র, অসহায়, অসচ্ছল ও কর্মহীন হয়ে পরা মানুষদেরকে মানবিক সহায়তা প্রদান করেন। উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তি বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (অতিঃদাঃ) মোঃ একেএম লুৎফর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রওশন করিম, সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল হামিদ টিটু প্রমুখ উপস্থিত ছিলেন।
হুমায়ুন কবির/বার্তা বাজার/এস.আর