শিবচরে বিদেশী পিস্তলসহ আটক যুবক
মাদারীপুরের শিবচরে বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ রিফাত মাহবুব (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৫ জুলাই) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নে চর গজারিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত রিফাত একই গ্রামের রাজ্জাক শিকদারের ছেলে।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রিফাত একটি ম্যাগাজিনসহ তার বাড়িতে অবস্থান করছে। এ সময় ফোর্স নিয়ে তার বাড়িতে যাই এবং তার নিজ ঘুমের ঘরের বিছানার নিচ থেকে ৩ রাউন্ড গুলি ভর্তি একটি ৭.৬৫ মডেলের ম্যাগাজিনসহ তাকে আটক করি।
তিনি আরো বলেন, গত নির্বাচনে তার চাচা নুরুল হক শিকদার চেয়ারম্যান পদ প্রার্থী ছিলেন। ধারনা করা হচ্ছে নির্বাচনে প্রভাব বিস্তার করতে অস্ত্রটি তার কাছে রেখেছেন। তার বিরুদ্ধে শিবচর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তা বাজার/টি