রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ মো.সাগর শেখ (২৫) নামের একজনকে আটক করেছে। মঙ্গলবার (৬জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো: মিঠু ফারুকীর নেতৃত্বে গ্রেফতার করা হয়।
সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউপির উত্তর দৌলতদিয়ার আশরাফুল শেখের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক দ্রব্যের মূল্য আনুমানিক ত্রিশ হাজার টাকা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি