বান্দরবান জেলার শ্রেষ্ঠ ওসি নাইক্ষ্যংছড়ি থানার আলমগীর হোসেন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন বান্দরবান জেলায় পুনঃ ৭ম বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১ টায় বান্দরবান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জুন মাসের সার্বিক প্রশাসনিক দায়িত্ব ও কর্তব্য পালনে কর্ম বিবেচনায় এ সম্মাননা স্মারকে ভূষিত হয়।

বান্দরবান জেলা পুলিশের কল্যাণ সভা শেষে নাইক্ষ্যংছড়ি থানার চৌকস পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসেন ৭ম বারের মত জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মনোনীত হওয়া বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করেন বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আক্তার বিপিএম।

এদিকে ওসি আলমগীর হোসেন নাইক্ষ্যংছড়ি থানা’য় যোগদানের পর থেকে একের পর এক মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ধারাবাহিক চলমান সফল অভিযান কে সাধুবাদ জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলাবাসী।

এম. মিজানুর রহমান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর