লকডাউনে অভাবের তাড়নায় দিনমজুরের আত্মহত্যা: পাশে দাড়ালো বিএনপি

মুন্সীগঞ্জের সদর উপজেলায় লকডাউনে কাজ না থাকায় সন্তানদের খাবার যোগাড় করতে না পেরে আত্মহত্যা করা দিনমজুর দীন ইসলামের পরিবারের পাশে দাড়িয়েছে মুন্সীগঞ্জ বিএনপি।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে সদর উপজেলা চর মুক্তারপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হাই এর পক্ষ থেকে সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ দীন ইসলামের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আয়েত আলী দেওয়ান, জেলা যুবদলের সহ সভাপতি মাসুদ রানা, বিএনপি নেতা ডালিম, বিএনপি নেতা মানিক, জেলা শাখার সেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক পলাশ মাহমুদ।

উল্লেখ্য করোনার কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় সন্তানদের খাবার যোগাড় করতে না পেরে দীন ইসলাম (২৫) নামের দিনমজুর গত রবিবার ( ৪ জুলাই) দুপুর ২ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলা পশ্চিম মুক্তারপুরে এলাকায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত দীন ইসলাম বরিশালের কাউনিয়া এলাকার গৌতম এর ছেলে। তিনি মা, স্ত্রী ও দুই ছেলে মেয়ে নিয়ে মুক্তারপুর বাসা ভাড়া থাকতেন।

মোঃ মিজানুর রহমান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর